#Zee24Ghanta জলপাইগুড়ির মরাঘাটের জঙ্গল থেকে বেরিযয়ে লোকালয়ে ঢুকে চারটি বুনো হাতির দাপাদাপি #Shorts



জলপাইগুড়ির মরাঘাটের জঙ্গল থেকে বেরিযয়ে লোকালয়ে ঢুকে চারটি বুনো হাতির দাপাদাপি #Shorts
আবারও লোকালয়ে হাতির দাপাদাপি জলপাইগুড়ি বানারহাট ব্লকের মরাঘাটের জঙ্গল থেকে বেরিযয়ে লোকালয়ে ঢুকে পড়ল চারটি বুনো হাতির একটি দল। সিসি ক্যামেরা বন্দি হাতির ভিডিও ভাইরাল। সাত সকালে ঘটনায় চাঞ্চল্য।

দুরামারির শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাতভর দাপিয়ে বেড়ায় হাতিরা। চানাডিপা, উত্তর শালবাড়ি, দক্ষিণ শালবাড়ি এবং জুগিপাড়া-সহ একাধিক এলাকায় ঘুরে বেড়ায় এই হাতির দল, ফলে আতঙ্কে রাত কাটান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের কথায়, হাতিগুলো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে থাকে এবং বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে হাতির দলটি গ্রাম এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ধুমপাড়া এলাকাতেও তাদের চলাচল লক্ষ্য করা যায়।
পরে দুরামারির জুগিপাড়া দিয়ে হাতির দলটি নুন খাওয়ার উদ্দেশ্যে এগিয়ে যায় এবং সেখান থেকে পশ্চিম খয়েরকাটা হয়ে নাথুয়া হাটের জঙ্গলে প্রবেশ করে।
এই বিষয়ে কেয়ার টিমের সদস্য তপন রায় ফোনে জানান, উত্তর নুন খাওয়া এলাকা থেকে ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে হাতির দলটি পশ্চিম খয়েরকাটা এলাকায় পৌঁছে গিয়েছিল। এরপর কেয়ার টিমের সদস্যরা হাতির দলটিকে নিরাপদে জঙ্গলের ভিতরে প্রবেশ করাতে সক্ষম হন।
তিনি আরও জানান, স্থানীয় মানুষদের সচেতন থাকার জন্য বারবার সতর্ক করা হয়েছে, যাতে কেউ হাতির কাছাকাছি না যান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখেন।
ঘটনায় এলাকায় ফের আতঙ্ক ছড়ালেও, আপাতত হাতির দলটি জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাসিন্দারা। যদিও বনদপ্তরের বক্তব্য হাতি গুলোকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে এলাকায় বনদপ্তরের রয়েছে। #Zee24Ghanta #latestnews #jalpaiguri

***************************************************************************
Your trusted news hub delivering comprehensive, up-to-date Bengali news from across West Bengal and India.
Get the latest:
✨ Top Stories | 🚨 Breaking News | 📺 Live Updates | 🗞️ Current Affairs | ⚽ Sports | 🎬 Entertainment | 🗳️ Politics & More

Stay Connected:

▶️ Watch Live: https://ift.tt/pwrS51h
📱 Download App: https://goo.gl/DPQZNC
👍 Facebook: Follow Us || https://ift.tt/z4aPEMK
🐦 Twitter: Follow Us || https://twitter.com/24ghantaonline
📲 Telegram: Join Channel || https://ift.tt/ZRsMghb

Stay informed. Stay ahead. Only on Zee 24 Ghanta.
*******************************************************************************

Thank you for your support in keeping this website running.💛

View on “Tokyo Trend News”

コメントを送信